সৈয়দ আশরাফের শারীরিক অবস্থার অবনতি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:১৭ এএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
ব্যাংককে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার আরো অবনতি হচ্ছে। গত দুইদিন ধরে তিনি সিসিইউতে আছেন।
সৈয়দ আশরাফ গত জুলাইয়ে চিকিৎসার জন্য ব্যাংককে যান। কয়েকদিন আগেই জাতীয় সংসদে তার অবৈতনিক ছুটি মঞ্জুর করা হয়েছে।
সৈয়দ আশরাফের পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নিউজওয়ান২৪/টিআর
