জাবির ‘ডি’ ও ‘আই’ ইউনিটের ফল প্রকাশ
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:১৬ এএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (আই ইউনিট) ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রতি আসনের দশগুণ হিসেবে ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ বছর ‘ডি’ ইউনিটে ৩৬৭ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭১ হাজার ১৫১ জন। আর ‘আই’ ইউনিটে ৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭ হাজার ২৩১ জন।
নিউজওয়ান২৪/এএস
