NewsOne24

এসএমএস গন্ধম: স্ত্রীকে প্রশ্নের আগে ছুরি-চাকু সরিয়ে ফেলুন!

লাইফস্টাইল ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ৯ জুন ২০১৬ বৃহস্পতিবার

চন্দ্র ও সুনীতা     ফাইল ফটো

চন্দ্র ও সুনীতা ফাইল ফটো

স্ত্রীর ফোন চেক করে সেখানে কিছু আপত্তিজনক মেসেজ দেখতে পান স্বামী। বিষয়টি স্বভাবতই তার মন খারাপ করে দেয়। কিন্তু এ নিয়ে পুছতাছ করতে গিয়ে পড়লেন জীবন সংশয়ে। প্রিয়তমা স্ত্রী ধারালো ছোরা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বেচারা স্বামীর ওপর। কোনোমতে বড় বিপদ কাটাতে পারলেও তার হাতের তিনটি আঙুল মারাত্মক জখম হয় এতে।

গত ৪ মে ভারতের বেঙ্গালুরুতে ঘটা এ ঘটনা এতদিন গোপনই ছিল। তবে তুষের আগুনে জ্বলতে থাকা স্বামী-স্ত্রী দুজনই একপর্যায়ে পরস্পরের বিরুদ্ধে থানায় মামলা করলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

পুলিশ জানায়, বিহারের বাসিন্দা চন্দ্র প্রকাশ সিং ও সুনীতা সিং পরস্পর গাঁটছড়া বাঁধেন। চাকরি সূত্রে তারা গত তিন বছর ধরে বেঙ্গালুরু শহরে বসবাস করছিল। দুজন আলাদা আইটি কোম্পানিতে চাকরি করলেও স্ত্রী সম্প্রতি বেকার ছিলেন।

চন্দ্র প্রকাশের অভিযোগ থেকে জানা যায়, রাত ১১টায় বাসায় ফিরে খাবার না পেয়ে স্ত্রীকে কৈফিয়ত তলব করেন। কিন্তু স্ত্রীর কাছে সন্তোষজনক জবাব পাননি। একপর্যায়ে তিনি স্ত্রীর সেলফোন কেড়ে নিয়ে দেখতে পান তাতে আপত্তিকর মেসেজ লেখা হয়েছে। তিনি জানতে চান কাকে পাঠানো হচ্ছে মেসেজ- সুনীতা তা জানাতে অস্বীকার করেন। এর জের ধরে একপর্যায়ে তাকে চর মারেন চন্দ্র। এতে ক্ষিপ্ত হয়ে সুনীতা পাকঘর থেকে ছুরি এনে ঝাঁপিয়ে পড়েন স্বামীর ওপর।

মোবাইল মেসেজে বিবাহ বহির্ভূত সম্পর্কের কুরুক্ষেত্রের জের ধরে অনেক স্থানে স্বামীর হাতে স্ত্রী বা প্রেমিকের হাতে প্রেমিকার আক্রান্ত বা নিহতের খবর শোনা যায় হরহামেশাই। তবে এর সমান্তরালে নারীদের হাতে উল্টো পুরুষদের ধরাশায়ী হবার ঘটনাও কম ঘটছে না। এখানে এমনই কিছু বিয়োগাত্মক ঘটনার কথা জেনে নেওয়া যাক যাতে মারাত্মক পরিস্থিতির আগেই সতর্ক হতে পারা যায়-

তিন বছর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টায়রা হোমস স্বামী মিকায়েলকে ছুরিকাঘাতে হত্যা করেন। টায়রা স্বামীর সেলফোনে অন্য নারীর পাঠানো মেসেজ দেখে ক্রুদ্ধ হয়ে এ কাজ করেন।

বলা যায় এসএমএস গন্ধমের বিষনিঃস্বাসে এ ধরনের ঘটনা আরও ঘটে চলেছে।

গত বছর নাইরোবির বুরুবুরু এলাকায় ফরিদ আহমেদ নামের ২৪ বছর বয়সী এক যুবককে তার বান্ধবী ওয়ানজিরু উপুর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। পুলিশ জানায়, ২১ বছর বয়সী ওয়ানজিরু তার প্রেমিককে ২২টি ছুরিকাঘাত করে। এসময় আক্রান্ত প্রেমিক ফরিদের পাল্টা হামলায় তার হাত এবং পা কেটে গেলেও প্রাণে বেঁচে যায় ওয়ানজিরু।

গত এপ্রিলে অপর আফ্রিকান দেশ জিম্বাবুয়েতে পেত্রোস মুতাসা (৫৫) নামে এক ব্যক্তিকে তার স্ত্রী ছুরিকাঘাতে হত্যা করে। এসময় তাদের আট বছর বয়সী মেয়ে সামনে ছিল। ঘটনা ঘটে সন্ধ্যা সাতটার দিকে। এসময় মুতাসার সেলফোনে একটি মেসেজ আসে। স্ত্রী তা দেখতে চাইলে মুতাসা অসম্মতি জানান। এ নিয়ে শুরু হয় বচসা। এরপর ৩৬ বছর বয়সী স্ত্রী ফরচুনেট এনসুরো পাকঘরে ছুটে গিয়ে সেখান থেকে তিনটি ছুরি নিয়ে আসেন এবং তা দিয়ে স্বামীকে কোপাতে থাকেন।

সুতরাং, সাবধান! অন্তত সেলফোনের মেসেজ নিয়ে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমকিার ঝগড়া বিপজ্জনক দিকে মোড় নেওয়ার আগেই উভয়ে সতর্ক হয়ে যান। সেটাই বুদ্ধিমানের কাজ হবে। সূত্র: স্ট্যান্ডার্ডমিডিয়া, এনবিটি, নিউজওয়ান, নিউজডে

নিউজওয়ান২৪.কম/একে