শিশু সন্তানকে ছাড়াতে মরিয়া পরিবার
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসার বিল দিতে না পারায়ে একটি শিমুকে আটকিয়ে রেখেছে হাসপাতাল কতৃপক্ষ। এদিকে বিল পরিশোধ করতে না পারায় দিনে দিনে বেড়েই চলেছে টাকা পরিমান। আর এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির মা দিলু আক্তার।
শিশুটি মস্তিস্কের জটিল রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। এছাড়া টাকার অভাবে ওষুধও কিনতে পারছেন না শিশুটির মা দিলু আক্তার। তিনি বলেন, টাকার অভাবে ওষুধ এবং খাবার কিছুই কিনতে পারছি না। আমার স্বামী প্রবাসে কাজ করেন। গত ৮ সেপ্টেম্বর আমার শিশুকে এই হাসপাতালে ভর্তি করাই। ভর্তি করার পর চিকিৎসার বিল বাবদ ইতোমধ্যে তিন লাখ ২১ হাজার টাকা পরিশোধ করেছি। আর এখন আমার কাছে কোনো টাকা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো চিকিৎসা বাবদ আমার কাছে আরো চার লাখ ৬১ হাজার টাকা দাবি করছেন।
এদিকে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হকের কাছে ব্যপারটি অবহত করা হলে, এত অল্প সময়ে কীভাবে এত বিল হয় সেটি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, অধিকাংশ সময়ে রোগী জানতেই পারে না, সে কোথায় টাকা দিচ্ছে বা কেন টাকা দিচ্ছে।
এছাড়া হাসপাল কতৃপক্ষের দাবি বিলে টাকা আগের চাইতো বেড়েছে। আগে যেখানে বিল ছিলো ৪ লাখ ৪৩ হাজার টাকা আর সেখানে গতকাল পর্যন্ত বিল হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৪৬২ টাকা!
চিকিৎসা বন্ধ থাকার পরও বিল বাড়ছে কেন এমন প্রশ্নের জবাবে হাসপাতালের ফিন্যান্সিয়াল অপারেশন বিভাগের ডিজিএম রাকিবুল আহসান বলেন, আইসিইউ বিভাগে থাকার জন্য চার্জ হিসেবে এই বিল ধরা হয়েছে। অসহায় নারী টাকা দিতে অপারগ- এমন প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
নিউজওয়ান২৪/এএস
