NewsOne24

সংসদ ভবন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

মেট্রো রেল প্রকল্পের জন্য আগামী শুক্রবার ( ৫ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনসহ এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বুধবার (৩ অক্টোবর)  তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের কাজের জন্য আগামী ৫ অক্টোবার শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত মোট ১১ ঘণ্টা তেজতুরি বাজার, নাখালপাড়া, মনিপুরিপাড়া, ফার্মগেট, ইন্দিরা রোড, জাতীয় সংসদ এলাকা (সংসদ ভবনসহ), রাজাবাজার, পান্থপথ, কলাবাগান, বিজয় সরণি, তল্লাবাগ ও শুক্রাবাদ এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

এর আগে একই কারণে গত ৩০ সেপ্টেম্বর মিরপুরের বেশিরভাগ এলাকায় গ্যাস সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ ছিল।

নিউজওয়ান২৪/এএস