NewsOne24

‘এক শ্রেণির লোক মানুষের ভাগ্যোন্নয়ন সহ্য করতে পারে না’

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:০২ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ছবি: নিউজওয়ান২৪

ছবি: নিউজওয়ান২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা ১০ বছর ক্ষমতাই থেকে এমন কি অন্যায় করেছি যে আমাকে উৎখ্যাত করতে হবে। এক শ্রেণির লোক আছে যারা দেশের ও মানুষের ভাগ্য উন্নয়ন সহ্য করতে পারে না। তাই কদিন পরে পরে উৎখ্যাতে দাবি তোলে।

বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের আন্দোলনের ফসলই নিরপেক্ষ কাঠামোয় নির্বাচন কমিশন গঠন, স্বচ্ছ ব্যালট বক্স, ছবিসহ ভোটার তালিকা প্রনয়ন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরাতে কাজ করছে সরকার। এছাড়া বিশ্বের নেতারা বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় দেখতে চায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারাই বেশি উদবিগ্ন, যারা নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে মুখোরোচক সংবাদ পরিবেশন করে অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিলেন। 

এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের ব্যপারে প্রধানমন্ত্রী বলেন, আমি মিয়ানমারকে চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি। আমি সেখানে জাতিসংঘসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। রোহিঙ্গাদের নিয়ে আলোচনা হয়েছে। তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার বিষয়ে কথা হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টির কথা বলেছি।

প্রধানমন্ত্রী বলেন, ওআইসির নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের পাশে থাকার জন্য তাদের আমি বলেছি। তারা রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নিউজওয়ান২৪/এএস