ঢাবির `ক` ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১৩ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীনে ক ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
জানা গেছে, পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবে। ওয়েবসাইটের লিংক-admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU KA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ফলাফল জানতে পারবে ভর্তিচ্ছুরা।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
