NewsOne24

পদ্মাসেতুর রেলসংযোগসহ ৪টি প্রকল্পের উদ্বোধন ১৩ অক্টোবর 

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৩ অক্টোবর পদ্মাসেতুর রেলসংযোগ ও স্থায়ী নদী তীর প্রতিরক্ষাসহ ৪টি উদ্ভাবনী প্রকল্পের উদ্বোধন ও চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে বনানী সেতু কর্তৃপক্ষ ভবনে এক প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। 
 
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পন্ন হয়েছে শতকরা ৫৯ ভাগ এবং মূল সেতুর অগ্রগতি হয়েছে ৭০ ভাগ। কাজ কবে শেষ হবে চলতি মাসের শেষ সপ্তাহে তা জানা যাবে।
 
সেতুমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন প্রত্যাহার করার পরও প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সাথে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেন। তার সাহসী সিদ্ধান্তের ফলেই আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।
 
সাংবাদিকদের ব্রিফিংকালে রেলপথমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক উপস্থিত ছিলেন।
 
এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাওয়া-কান্দিপাড়া মশাল দিয়া এলাকায় স্থায়ী নদীর তীর রক্ষামূলক প্রকল্প, ঢাকা- মাওয়া-ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং পদ্মা সেতুর ৬০ ভাগ নির্মাণ কাজের অগ্রগতির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেন।

নিউজওয়ান২৪/টিআর