NewsOne24

উন্নয়নের সোপানে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাধীনতার চার দশক পরে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল। তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশ। ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে সোনার বাংলা।

ইতিহাসের নানা বাঁক পেরিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ। অর্থনীতি-সমাজনীতি-গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ উন্নয়নের সোপান অতিক্রম করছে একের পর এক। একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ সরকারের জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতির ভূয়শী প্রশংসা করছে বিশ্ব। শুধু তাই নয়, বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি অর্থনীতির সূচকগুলো দেখলেই আঁচ করা যায়। এই অগ্রগতি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। এক সময়ের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ প্রায় সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন হয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন ও সূচকে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের চিত্রটি বার বার তুলে ধরা হয়েছে। এ দেশ এগিয়ে যাবে আরো অনেক দূর। ২০২১ সালে পূর্ণ ডিজিটাল বাংলাদেশ। ২০৪১ সালে দারিদ্র্যমুক্ত উন্নত দেশ।

বাংলাদেশের উন্নয়নে যুগান্তকারী এক দর্শন ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিপাদ্য। বাঙালি জাতির স্বপ্নপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন ছিল সোনার বাংলা। সমৃদ্ধ ও উন্নত সেই সোনার বাংলা গড়তে নতুন অভিধা হিসেবে ডিজিটাল বাংলাদেশে প্রতিপাদ্য বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধু তনয়া, মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই। দেশ গড়ার এই অঙ্গীকার ও অগ্রযাত্রা পিতা-কন্যার সম্পর্ককে ব্যক্তিগত পরিধি ছাড়িয়ে বাঙালি এবং বাংলাদেশের ইতিহাসে যুক্ত করেছে এক অনন্যমাত্রা।

বঙ্গবন্ধুর আদর্শ ও পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই সরকার বাস্তবায়ন করে চলেছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় 'প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ' বাস্তবায়নের ফল সুদূরপ্রসারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ

> একটি বাড়ি একটি খামার প্রকল্প : 'শেখ হাসিনার উপহার, একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার'

> আশ্রয়ণ প্রকল্প : 'আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার'

> ডিজিটাল বাংলাদেশ : 'শেখ হাসিনার উপহার, ডিজিটাল সরকার'

> শিক্ষা সহায়তা কর্মসূচি : 'শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'

> নারীর ক্ষমতায়ন : 'শেখ হাসিনার প্রতিশ্রুতি, নারী জাগরণে অগ্রগতি'

> ঘরে ঘরে বিদ্যুৎ : 'শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ'

> কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য : 'শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ'

> সামাজিক নিরাপত্তা কর্মসূচি : 'শেখ হাসিনার বারতা, গড়ো সামাজিক নিরাপত্তা'

> বিনিয়োগ বিকাশ : 'শেখ হাসিনার নির্দেশ, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ'

> পরিবেশ সুরক্ষা : 'শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ'

উন্নয়নের প্রশ্নে বাংলাদেশের আর পেছনে ফেরার অবকাশ নেই। এখন শুধু সামনে চলা। এ এগিয়ে চলাকে টেকসই এবং চলমান রাখতে হবে জনগণকেই। সব মিলিয়ে এটা বলা যায়, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা এখন সমৃদ্ধির সোপানে। এ সমৃদ্ধিকে হাতের মুঠোয় এনে তার সুফল ভোগের দিন আসন্নপ্রায়। 

নিউজওয়ান২৪/টিআর