NewsOne24

বিচারপতি সিনহার বক্তব্য মিথ্যা : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের প্রতি বিচারপতি সিনহার কোনো আনুগত্য নেই। যার কারণে তিনি বিদেশে বসে মিথ্যা কথা বলছেন। দেশে আসলে মামলার সম্মুখীন হতে হবে এ কারণে সিনহা বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। 

আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ সব কথা বলেন। 
 
বিদেশ থেকে বিচারপতি সিনহাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ফিরিয়ে আনার প্রক্রিয়া যেটা বলছেন, সেটা আদালতের মাধ্যমে হবে, মামলা যখন চলবে। সেটুকু আমি বলতে পারি।

নিউজওয়ান২৪/এএস