NewsOne24

তত্ত্বাবধায়ক সরকার চেয়ে রিটের শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির দিন বুধবার ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন।

রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়।  এছাড়া জাতীয় সংসদ ভেঙে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়। পাশাপাশি সে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিতে আবেদন করা হয়েছে।

নিউজওয়ান২৪/টিআর