NewsOne24

চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢামেকে প্রতীকী অনশন

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার

চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢামেকে প্রতীকী অনশন কর্মসুচি পালন করেছে বার্ন ইউনিটের অনিয়মিত ৬৮ টি জন কর্মচারী।


রোববার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই প্রতীকি অনশন পালন করেন।

অনিয়মিত কর্মচারীদের পক্ষে একাত্বতা প্রকাশ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী সমিতির নেতারা এবং নার্সেস এসোসিয়েশনের সভাপতি ওসাধারন সস্পাক। এ সময় হাসপাতালে বিভিন্ন সেকশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন, অনিয়মিত কর্মচারী কল্যান সমিতির সভাপতি জীবন মিয়া।

তিনি বলেন, বার্ন ইউনিটের ৬৮জন অনিয়মিত কর্মচারীদের সরকারী স্থায়ী ভাবে নিয়োগ দিতে হবে। আমরা বার্ন ইউনিটে দীর্ঘ ১৫ বৎসর কাজ করেছি এ জন্য
আমাদের চাকুরির জন্য বয়স ও যোগ্যতা শিথিল করে সরকারী চাকুরি স্থায়ীভাবে ৬৮ জনকে নিয়োগ প্রদান করতে হবে।

ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেনীর সভাপতি মো.আবু সাঈদ অনিয়মিত কর্মচারীদের সঙ্গে একাত্বতা ঘোষনা করে বলেন, ১৫ বছর ধরে তারা বিনা বেতনে কাজ করছে। তাদেরও পরিবার আছে। তাদের দীর্ঘ দিনের আসা চাকরি স্থায়ী হবে। এই আশায় তারা বার্ন ইউনিট কামড়ে ধরে আছে। আমি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলবো, তারা যেন এই ৬৮ জন কর্মচারীর স্থায়ী করনের ব্যবস্থা নেন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক সাজ্জাদ খন্দোকার, বার্ন ইউনিটের সমন্বয়কারি ডা. সামন্ত লাল সেন, ও অধ্যাপক ডা. আবুল কালাম কর্মচারীদের কাছে আসেন।

এ সময় সামন্ত লাল সেন আগামী বুধবার পর্যন্ত কর্মচারীদের কাছে সময় চেয়েছেন।

কর্মচারী জীবন মিয়া বলেন, কতৃপক্ষ তাদের বুধবার পর্যন্ত সময় চেয়েছে। এ সময়ের মধ্যে তারা ব্যবস্থা নিবে। এই আশ্বাসে তারা আজকের মত তারা অনশন শেষ করেন।

জীবন মিয়া বলেন, বুধবার পর্যন্ত যদি তাদের দাবি মেনে না নেয়া হয় পরবর্তীতে আবার বৃহত্তর কর্মসুচী দেয়া হবে।

নিউজওয়ান২৪/এমএম