NewsOne24

লন্ডনের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে লন্ডনের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করেন। লন্ডন হয়ে আগামীকাল সোমবার সকাল ৯টা ২৫মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘের বাংলাদেশি রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। ব্রিটেনের রাজধানীতে ১০ ঘণ্টা কাটিয়ে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে করে স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে) ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। লন্ডনে দুদিনের যাত্রাবিরতি শেষে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান তিনি।

নিউজওয়ান২৪/এমএস