NewsOne24

আমিরাত থেকে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে দশম বাংলাদেশিরা

অর্থ-কড়ি ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০১:৫৩ এএম, ২ মে ২০১৬ সোমবার | আপডেট: ১১:০০ এএম, ১৮ মে ২০১৬ বুধবার

আরব আমিরাত থেকে দেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান ১০ নম্বরে। এক নম্বরে আছে ভারত আর আট নম্বরে পাকিস্তান।  দ্বিতীয় স্থানে আছে চীন, এরপরের অবস্থান ফিলিপাইনের।

ওয়াল্ড ব্যাংক গ্রুপের মাইগ্রেশন অ্যান্ড রেমিটেন্স ফ্যাক্ট বুক-২০১৬ তে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

দশম অবস্থানে থাকা বাংলাদেশের প্রবাসীরা দেশে পাঠায় ১৫.৮ বিলিয়ন ডলার। এক নম্বরে থাকা ভারতীয়রা পাঠায় ৭২.২ বিলিয়ন ডলার, চীন ৬৩.৯০ বিলিয়ন, ফিলিপাইন ২৯.৭ বিলিয়ন, পাকিস্তান ২০.১ বিলিয়ন ডলার।

তবে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ নামে আমিরাতের এক শীর্ষ মানি এক্সচেঞ্জ সেবাদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব হিসেবে দেখা গেছে, দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ভারতীয়দের পরেই আছে বাংলাদেশিরা। এমিরেটস২৪৭

 

নিউজওয়ান২৪.কম/এসএল