NewsOne24

তুরস্ক যাচ্ছেন সেনাপ্রধান আজিজ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তুরস্কের ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দার এর আমন্ত্রণে চারদিনের সফরে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আগামী সোমবার তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরকালে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, চীফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্ক সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে তিনি আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন।

নিউজওয়ান২৪/এমএস