NewsOne24

অনুমতি পেল বিএনপি, কিন্তু...

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১২:৩১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার (৩০ সেপ্টেম্বর) ২২ শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে শনিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এবং দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডিএমপির কার্যালয়ে যান।

পরে ডিএমপির পক্ষ থেকে ২২টি শর্ত সম্বলিত সমাবেশের অনুমতিপত্র তাদের দেয়া হয়।

নিউজওয়ান২৪