অনুমতি চাইতে ডিএমপিতে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১২:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য জনসভার অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছে বিএনপি।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল অনুমতি চাওয়ার জন্য যায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের অপর সদস্য হলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
নিউজওয়ান২৪
