NewsOne24

গুলশানে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১১:১৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর গুলশান এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দিপলাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বিষটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আসামি দিপলাস বিবাহিত ও দুই সন্তানের জনক। আসামির বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও ওই কিশোরীর খালা-খালুর বাসায় তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সাবলেট থাকেন। আর মেয়েটি খালার বাসায় থেকে খালাতো ভাই-বোনের দেখাশোনা করতো।

বৃহস্পতিবার কিশোরীর খালা-খালু বাইরে থাকার সুযোগে দিপলাস তাদের ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে খালা এলে মেয়েটি তাকে এ কথা খুলে বললে তার খালা গুলশান থানায় মামলা করেন।

নিউজওয়ান২৪