অনুশীলনের সময় নিহত ২ নৌসেনার জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ছবিঃ সংগৃহীত
বঙ্গোপসাগরের ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় নিহত নৌবাহিনীর দুই সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের বানৌজা ঈসা খান প্যারেড গ্রাউন্ডে নৌ সদস্য মিজানুর রহমান পিও (জিআই) ও মোতালেব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় নৌবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও নৌ সদস্যরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজার পর যথাযথ সম্মান প্রদর্শন শেষে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নৌবাহিনী সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে দুই নৌসেনা নিহত হন। সেই সাথে আহত হন ছয়জন।
নিউজওয়ান২৪/টিআর
