NewsOne24

বয়সী নারীদের প্রথম পছন্দই যুবক!

হট ইস্যু ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:০৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ফটো

ফাইল ফটো

একটি সম্পর্কে নারীর চেয়ে পুরুষ বয়স বেশি হবে এটা খুব স্বাভাবিক। যুগ যুগ ধরে তাই হয়ে আসছে। অনেক সময় আবার সমবয়সীদের মধ্যেও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হয় পরিণয়ও।

বয়স যা-ই হোক, যে কোনো ডেটিংয়ে আছে আনন্দ। আসল ব্যাপারটা কিন্তু ডেটিংয়ের ধরণে। কারণ এটা নিয়েই রয়েছে যতসব প্রশ্ন।

এদিকে, আজকাল ডেটিংয়ের ধরণে অনেকটা পরিবর্তন এসেছে। সে পরিবর্তনে বয়সী নারীদের প্রথম পছন্দই যুবক! তবে একজন যুবকের সঙ্গে বেশি বয়সী কোনো নারীর প্রেমের সম্পর্কের কথা শুনলে স্বভাবতই আমরা হোঁচট খাই। তখন মনের মধ্যে নানা প্রশ্ন উঁকি দেয়।

কেন একজন বেশি বয়সী নারী একজন যুবকের সঙ্গে ডেট করতে চায়? কেনই-বা সে তার চেয়ে এক দশকের ছোট বয়সের যুবককে প্রেমিক পুরুষ হিসেবে বেছে নিতে চায়? এই প্রশ্নগুলো উত্তর নির্ভর করে আপনি জীবনে কী চাচ্ছেন, তার ওপর।

আসলে একেক জনের কাছে ডেটিং একেক রকম। কাজেই এটি বোঝা মুশকিল, কেন একজন বেশি বয়সী নারী তার চেয়ে কম বয়সীর সঙ্গে ডেটিংয়ে যেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এই প্রশ্নগুলোর উত্তর জানাতে সাহায্য করছে লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ‘বোল্ডস্কাই ডটকম’।

সেখানে কেন বেশি বয়সী নারীরা যুবকদের প্রেমিক পুরুষ হিসেবে পছন্দ করেন তার কিছু কারণ তুলে ধরা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, সমবয়সী পুরুষরা হয় বিবাহিত। তাই কম বয়সী যুবকদের প্রেমিক পুরুষ হিসেবে পছন্দ করেন বেশি বয়সী নারীরা।
আবার তারা এটাও ভাবেন, এই বয়সে ভালো কোনো সমবয়সী সঙ্গীও তারা খুঁজে পাবেন না। এ কারণেই তারা যুবকদের দিকেই ঝুঁকে পড়েন। ডেটিংয়ের জন্য তারা এদেরই বেছে নেন। এতে তারা বিষন্নতা থেকে মুক্তি পান।

তাছাড়া জবাবদিহিতার ব্যাপারটি অনেক বেশি পছন্দ করেন বেশি বয়সী নারীরা। এ ক্ষেত্রে অবশ্য তারা সহজেই যুবক প্রেমিকদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। আবার কম বয়সী যুবকের চেয়ে যেকোনো বিষয়ে তার অভিজ্ঞতাও বেশি থাকে। এতে যেকোনো পরিস্থিতি তিনি সহজেই সামলে নিতে পারেন।

বেশি বয়সী নারীদের এমন জবাবদিহিতায় অবশ্য প্রেমিক যুবক কিছু মনে করেন না। এতে নারীদের কোনো আচরণই তার খারাপ লাগে না। তখন যুবক প্রেমিকের সঙ্গে বেশি বয়সী নারীদের সম্পর্কে দুজনের জয়ের একটা পরিস্থিতি বিরাজ করে।

এদিকে আরেকটি কারণ দেখানো হয়েছে সেই ওয়েবসাইটে। তাতে উল্লেখ করা হয়েছে, যুবক প্রেমিকদের সঙ্গে ডেটিং করলে নিজেকে তরুণ মনে করেন বেশি বয়সী নারীরা। তারা ভাবেন, তারা আবারো সেই বয়সে ফিরে গেছেন।

কম বয়সী প্রেমিক তাদের জীবনকে আরো আপডেট করতেও ভূমিকা রাখেন। এর ফলে বিয়ের পর বাচ্চা এবং সংসারের অন্য দায়িত্ব পালন তাদের কাছে আর বোঝা বলে মনে হয় না।

তাছাড়া নাকি কোনো যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে বেশি বয়সী নারীদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। যৌনতার বিষয়ে তাদের অভিজ্ঞতা অনেক বেশি থাকায় তারা জানেন, কীভাবে যুবক প্রেমিকের সঙ্গে যৌনতাকে আরো বেশি আনন্দদায়ক করে তোলা যায়। এ কারণেও তারা যুবকদের বেছে নেন।

আরো একটি কারণ দেখিয়েছে ‘বোল্ডস্কাই ডটকম’। ওয়েবসাইটটি উল্লেখ করেছে, বেশি বয়সী নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুবক প্রেমিকরা কম ‘সিরিয়াস’ থাকে। তাদের মধ্যে জটিলতাও কম। তাই ডেটের পরিকল্পনা করলেও বেশি বয়সী নারীরা যুবকদের বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

কারণ তারা জানেন, বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই তারা তাদের সম্পর্ক চালিয়ে নিতে পারবেন।

নিউজওয়ান২৪/জেডএস