আগামী বছর থেকেই শুরু রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
বহুল আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্র আগামী বছর থেকে উৎপাদনে যাবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। একই সঙ্গে এই কেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক বলেও স্থায়ী কমিটিকে জানানো হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ৪৬তম বৈঠকে এটি জানানো হয়। এ সময় কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র এবং বাস্তবায়নাধীন কয়লা ভিত্তিক কেন্দ্রসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচন হয়।
এ সময় জানানো হয়, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন বর্তমানে অব্যাহত রয়েছে। এ চুক্তির আওতায় ২০২১ সাল পর্যন্ত এখান থেকে ৩.২০৫ মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলন সম্ভব হবে।
বৈঠকে কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি এবং এম এ লতিফ এমপি অংশগ্রহণ করেন।
এছাড়া বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪
