NewsOne24

চট্টগ্রামে প্রশিক্ষণকালে নৌবাহিনীর দুই সদস্য নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সমুদ্রে প্রশিক্ষণ চলাকালে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়মিত অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসতর্কতাবশত নৌবাহিনীর ফায়ারিংয়ের সময় দু’জন নিহত হন।

স্থানীয়রা জানায়, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় নৌবাহিনীর সদস্যদের তৎপরতা দেখেছে তারা। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে যেতে দেখেছেন তারা।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

নিউজওয়ান২৪/এসএস