সেনা প্রধানের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মিহিরি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দফতরে তারা এ সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
নিউজওয়ান২৪/এমএম
