NewsOne24

ইউএস-বাংলার জরুরি অবতরণের ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ইউএস-বাংলার বিএস-১৪১ ফ্লাইট জরুরি অবতরণের ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সিভিল এভিয়েশনের (বেবিচক) ‘এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের’ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির প্রধান বাকি তিন সদস্য নির্বাচন করবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইউএস-বাংলার নোজ গিয়ার না খোলায় কক্সবাজার অবতরণ না করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। কী কারণে এটি হয়েছে এর কারণ অনুসন্ধান করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

এর আগে দুপুরে ঢাকা থেকে উড্ডয়ন করে কক্সবাজারে যাওয়ার সময় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের শাহ্ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইউএস-বাংলার ফ্লাইটটি। এতে ১১ শিশুসহ ১৬৪ যাত্রী ও সাত ক্রু ছিলেন। ইউএস-বাংলার জরুরি অবতরণের পর চট্টগ্রামের শাহ্ আমানত বিমানবন্দরে ফ্লাইট উঠানামা সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ছিল।

নিউজওয়ান২৪