NewsOne24

১লা অক্টোবর থেকে শুরু হচ্ছে এমএনপি সেবা

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

নম্বর ঠিক রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে ঘোষণার মাধ্যমে এ সেবা শুরু করা হবে বলে জানান এমএনপি সেবার লাইসেন্স পাওয়া ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন।

তিনি জানান, যে অপারেটরে গ্রাহক যেতে চায় সে অপারেটরকে ফি দিয়ে আবেদন করবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।

তবে এমএনপি সেবা নিতে ৩০ টাকা ফি নির্ধারিত করা হলেও তা পরিবর্তন করে ৫০ টাকা করা হয়েছে।

প্রসঙ্গত, গত নভেম্বরে এমএনপি সেবার লাইসেন্স পায় বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক।

নিউজওয়ান২৪/এএস