NewsOne24

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে ইউএস বাংলার বিমান (ভিডিও)

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৩:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নম্বর- বিএস ১৪৩)। পরে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।

বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমানটিতে ১১ শিশুসহ ১৬৪জন যাত্রী ছিল। বিমানটি কক্সবাজার বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু বিমানটির সামনের চাকা না খোলায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এ সময় বিমানটির সামনের চাকা দেবে যায়।

তবে বিমানের সব যাত্রীরা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে নামে বিমান কর্তৃপক্ষ।

নিউজওয়ান২৪.কম/এসএ