NewsOne24

বি চৌধুরীর বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বিশেষ বৈঠকে বসেছে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার পর বি. চৌধুরীর বারিধারার বাসায় বৈঠকটি শুরু হয়।

এই বৈঠকে বিএনপির পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে শারীরিকভাবে অসুস্থ খাকার কারণে বৈঠকে অংশ নিতে পারেননি ড. কামাল হোসেন।

বৈঠকে অন্যদের মধ্যে- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন অংশ নেন।

নিউজওয়ান২৪/এএস