NewsOne24

বসুন্ধরায় অজ্ঞাত নারীর দ্বিখণ্ডিত গলিত লাশ

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রোববার | আপডেট: ১২:১০ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রোববার

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বালুর মাঠ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৫) বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার বেলা পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।

অর্ধগলিত মরদেহটি কয়েকদিনের পুরনো এবং এর মস্তক শরীর থেকে আলাদা করা। সুরতহাল দেখে পুলিশ ধারণা করছে, হতভাগা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ভাটারা থানার এসআই আবু ওয়ারিস লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় খুনিদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজওয়ান২৪.কম/এইচভি/একে