উত্তরের প্যানেল মেয়র ওসমান গনি মারা গেছেন
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:৫৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১১:১৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এ এস এম মানুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ওসমান গনি ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মেয়র আনিসুল হক অসুস্থ হওয়ার পর মো. ওসমান গনিকে প্রধান করে তিন সদস্যের প্যানেল মেয়র মনোনয়ন দেয় সরকার।
ওসমান গনি ছাড়াও প্যানেল মেয়র হিসেবে মনোনীত অন্য দুজন হলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত নারী আসনের (৩১, ৩২ ও ৩৪ ওয়ার্ডের) কাউন্সিলর বেগম আলেয়া সরোয়ার ডেইজী।
নিউজওয়ান২৪.কম/এএস
