NewsOne24

বালুর ট্রলিতে লুকিয়ে পাচার: ১৪৫০ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:১০ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

ঢাকা: বিজিবি-পিুলিশ ও অন্যদের চোখে ধূলা দিতে বালুবোঝাই ট্রলির ভেতরে ভরে আসছিল ফেনসিডিলের চালান। এমনি একটি চালান আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দায়িঢত্বরত ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (শুক্রবার) ভোর পৌনে পাঁচটায় চাঁপাইনবাবগঞ্জের বাকের আলী বিওপির একটি টহলদল চাঁপাই সদর উপজেলার বাগডাংগা নামুপাড়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় বিজিবি টহলদল একটি বালু ভর্তি ট্রলি তল্লাশির জন্য থামতে বললে ড্রাইভার ট্রলি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে টহলদল ট্রলির বালুর ভেতর লুকিয়ে রাখা ১,৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

৯ বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দ করা এসব ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হচ্ছে এবং ট্রলির চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে।
নিউজওয়ান২৪.কম/একে