উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি আহত
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৫০ এএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় ডাকাত সন্দেহে রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার রাত ১টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে ধারাল অস্ত্রের জখম রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়নের মেম্বার নুরুল আফসার জানান, শুক্রবার রাত ১টার দিকে বালুখালীর ১ নম্বর ক্যাম্প এলাকায় ডাকাত সন্দেহে চার বাংলাদেশির ওপর হামলা চালায় রোহিঙ্গারা। এতে চারজন আহত হন।
তিনি দাবি করেন, এলাকায় ডাকাত ঢুকেছে জানিয়ে রোহিঙ্গারা জড়ো হয়ে স্থানীয় মসজিদে মাইকিং করে চার বাংলাদেশির ওপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতাল ও একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
