NewsOne24

রোহিঙ্গা ইস্যুতে ৭ পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের পর সংখ্যালঘু রোহিঙ্গা নির্যাতনের জেরে মিয়ানমারের ওপর নতুন করে অবরোধ আরোপের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর এ কথা জানানোর পর ইতোমধ্যে ৭ পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।


মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ সব কথা বলা হয়। বার্মা সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড, সামরিক সরঞ্জামাদি বিক্রয়, জবাবদিহিতা এবং সহিংসতা বন্ধে এসব পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে:
২৫ আগস্ট থেকে বর্তমান ও সাবেক মিয়ানমারের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দের জন্য `জেড` অ্যাক্ট ভ্রমণ শিথিলতার সম্ভাবনা বন্ধ; সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক অবরোধের উপায়গুলো নিয়ে ভাবতে `জেড` অ্যাক্টের অধীনে সুযোগগুলো খতিয়ে দেখা; `লেহি আইন` অনুসারে বার্মার উত্তরে রাখাইন রাজ্যের সামরিক কর্মকাণ্ডে যেসব কর্মকর্তা ও ইউনিট জড়িত তাদের কেউ যুক্তরাষ্ট্রের সহায়তাপ্রাপ্ত কোন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যোগ্য হবে না।

পদক্ষেপে আরও রয়েছে:
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা যেন যুক্তরাষ্ট্রের সহায়তাপ্রাপ্ত কোনো অনুষ্ঠানে যোগদান করতে না পারেন সে জন্য ইতোমধ্যে প্রদত্ত আমন্ত্রণ বাতিল; আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে প্রয়োজনীয় এলাকায় অবাধ প্রবেশাধিকার দেওয়ার আহ্বান; যুক্তরাষ্ট্র ও তাদের বন্ধু সহযোগিদের সঙ্গে জাতিসংঘ, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ও অন্যান্য যথাযথ অবস্থানে বার্মার জবাবদিহিতার বিষয়ে আলোচনা; যুক্তরাষ্ট্রের আইনের অধীনে জবাবদিহিতার পদ্ধতি খুজে দেখা হচ্ছে, যার মধ্যে রয়েছে গ্লোবাল ম্যাগনিটস্কির নির্দিষ্ট নিষেধাজ্ঞা।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে সংঘটিত ঘটনাগুলোর জন্য রোহিঙ্গারা অমানসিক নির্যাতন সহ্য করেছে। যে যেকোনও ব্যক্তি অথবা প্রতিষ্ঠান ফের নৃশংসতার শিকার হলে দায়ীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।