গণপিটুনিতে যুবক নিহত
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:০১ এএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার
ফাইল ছবি
নোয়াখালীর চাটখিল উপজেলায় গণপিটুনিতে ইয়াসিন আরাফাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার সাহাপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। আরাফাত সাহাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অস্ত্র ও মাদকসহ ৯টি মামলা রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, দীর্ঘদিন ধরে আরাফাত ওপর স্থানীয়রা ক্ষিপ্ত ছিল।
গত মঙ্গলবার রাতে স্থানীয়রা সাহাপুর বাজারে আরাফাতকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
