NewsOne24

বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৫০ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮৪ বছর। এম কে আনোয়ার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।  

এম কে আনোয়ারের ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে নামেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।