NewsOne24

টাইট জামা পড়ায় বোনকে কুপিয়ে হত্যা!

নারীস্থান ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৭ এপ্রিল ২০১৬ রোববার | আপডেট: ০১:১৫ পিএম, ১৮ মে ২০১৬ বুধবার

আঁটোসাঁটো জামা পড়ার ‘অপরাধে’ মিশরে এক ব্যক্তি তার বোনকে কুপিয়ে হত্যা করেছে। এসময় তার অপর বোন সামনে ছিল।

স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, সম্প্রতি রাজধানী কায়রোতে বিবাহিত বোনের বাসায় বেড়াতে যায় ওই ব্যক্তি। এসময় সেখানে তার অপর বোনকেও দেখতে পায় সে। তবে ছোট বোনের পরিধেয় জামাকাপড় বেশ টাইফিট বলে মনে হয় তার। সে তা বদলে ফেলতে নির্দেশ দেয়।

কিন্তু বোন তাতে ভ্রূক্ষেপ করেনি। এতে ক্রুদ্ধ হয়ে ভাই পাকঘর থেকে ছুরি এনে অপর বোনের সামনেই তাকে কোপাতে থাকে। একপর্যায়ে মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়।

বড় বোন পুলিশকে জানায়, বোনকে বাঁচাতে কিছুই করতে পারেনি সে। কারণ, তার ভয় হচ্ছিল- ভাই হয়তো তাকে এবং তার সন্তানদেরও হত্যা করে ফেলতে পারে।

নিউজওয়ান২৪.কম/এসএল