রুশনারা এখন বাংলাদেশ বিষয়ক ব্রিটিশ বাণিজ্য দূত
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০৬:১২ পিএম, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৩৮ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার
রুশনারা আলী
ঢাকা: ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি সিলেটের মেয়ে রুশনারা আলীকে বাংলাদেশে ব্রিটিশ বাণিজ্য দূত ঘোষণা করেছে ব্রিটেন।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব বিবেচনা করে ডেভিড ক্যামেরনের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
১৯৭৫ সালের ১৪ মার্চ জন্ম নেওয়া রুশনারা ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনে টানা দুই মেয়াদে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি তিনি।
ব্রিটেনে বর্তশানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন।
নিউজওয়ান২৪.কম/আরকে
