NewsOne24

নকলা উপজেলা চেয়ারম্যানের লাশ উদ্ধার

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৩০ এএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৩১ এএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নকলা উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরীর (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নকলা পৌর শহরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী জানান, সকালে খবর পেয়ে মনির চৌধুরী লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।