NewsOne24

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৯ নভেম্বর ২০২৬ রোববার

মনিরুল ইসলাম ও তার স্ত্রী সায়লা ফারজানা। ছবি: অন্তর্জাল

মনিরুল ইসলাম ও তার স্ত্রী সায়লা ফারজানা। ছবি: অন্তর্জাল


পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার ২ শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়। 

আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দাপ্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দাপ্রধান জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার ২ ভাইকে আটক করা হয়।

তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা। এ ছাড়া সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi