পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
পাবনা প্রতিনিধি
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার
ছবি: প্রতীকী।
পাবনা সদর উপজেলার সোনাপাতি বিলে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় ভুক্তভোগীরা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। নিহতরা সবাই কিশোর ও তরুণ।
তিনি বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ৬জন মারা গেছেন। আহত ৩ জনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
