NewsOne24

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

ছবি: অন্তর্জাল

ছবি: অন্তর্জাল


গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ২১৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০৫, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১, খুলনা বিভাগে ২৯৭, ময়মনসিংহ বিভাগে ১৫৫, রাজশাহী বিভাগে ২২৪, রংপুর বিভাগে ৮২ এবং সিলেট বিভাগে রয়েছেন ৩০ জন।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi