NewsOne24

মৃত রোগীর ক্রেডিট কার্ড চুরি, চিকিসক গ্রেফতার

অর্থ-কড়ি ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৪ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:১১ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

মিকায়েল জন হার্শারিক একজন মেক্সিকান চিকিৎসক। তিনি যা করেছেন তা রোগী-চিকিৎসক চিরন্তন মানবিক সম্পর্কের সমান্তরালে নেতিবাচক অন্ধকার দিকটিকে আরও প্রকট করে তুলেছে।

তিনি তার এক রোগীর ক্রেডিট কার্ড চুরি করেছেন রোগীর মৃত্যুর পর। এরপর ওই কার্ড থেকে তিনি ১১হাজার মার্কিন ডলার খরচাও করে ফেলেন। অবশ্য বিষয়টি জানাজানি হওয়ার পর তার হাতে হাতকড়া পড়েছে।

অ্যালান পিয়ারসন নামে ওই রোগীর কন্যা রেবেকা সম্প্রতি খেয়াল করেন যে তার সদ্য মৃত বাবার ব্যাংক অ্যাকাউন্ট দফায় খালাস হয়ে যাচ্ছে ক্রমশ। মৃত বাবার অ্যাকাউন্ট ক্লোজ করতে গিয়ে তিনি দেখতে পান ওই অ্যাকাউন্ট ব্যবহার করে নগদ টাকা উত্তোলনসহ কেনা হয়েছে বুটজুতো, গাড়ির স্পেয়ার পার্টস, লনের ঘাস কাটার মেশিন এমনকি পোষা কুকুরের খাবার পর্যন্ত।

পিয়ারসন অসুস্থ থাকা অবস্থায় গত ২৫ মার্চ অচেতন হয়ে পড়লে শান্তা ফের বাসায় চিকিৎসা সেবা দিতে যান জন হার্শারিক। পুলিশ মনে করছে, ওই সময়ে মারা যাওয়া পিয়ারসনের কার্ডটি হাতিয়ে নেয় সে।

ডায়াবেটিস জটিলতায় পিয়ারসন মারা যান।

রেবেকা পুলিশকে জানান, অসুস্থ বাবার সুবিধার জন্য ক্রেডিট কার্ডের প্যাকেটের সঙ্গে তিনি পাসওয়ার্ডটিও লিখে দিয়েছিলেন।

গত সোমবার পুলিশ ক্রেডিট কার্ডের মাধ্যমে চুরি ও প্রতারণার অভিযোগে গ্রেঢতার করে জনকে। পরদিন অবশ্য তিনি জামিনে মুক্তি পান। এ ব্যাপারে তদন্ত চলছে।

নিউজওয়ান২৪.কম/একে