NewsOne24

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত

চট্রগ্রাম প্রতিনিধি

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

নিউজওয়ান২৪.কম/গাজী NewsOne24.com/Gazi