NewsOne24

বিকল্প পথে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করছে বাংলাদেশ। এ লক্ষ্যে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নেনিমিয়া’ নামের একটি জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

জানা গেছে, জাহাজটি লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহেই জাহাজটির গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে, ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বহনকারী আরেকটি জাহাজ নর্ডিক পোলাক্স এখনো হরমুজ প্রণালিতে জটিলতায় আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করছে। তবে ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে রওনা দিতে পারছে না।