ধর্ষকের খপ্পর থেকে মাকে বাঁচালো তিন বছরের শিশু!
সাতরং ডেস্ক
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ১১:০৪ এএম, ১৮ মে ২০১৬ বুধবার
প্রতীকি চিত্র
মাত্র তিন বছরের শিশু তার মাকে বাঁচিয়েছে যৌন নিগ্রহকারীর হাত থেকে। এ ঘটনা ঘটেছে শ্রীলংকায়।
শ্রীলংকা থেকে প্রকাশিত লংকাদিপা পত্রিকা জানায়, তিন সন্তানের জননী এক নারী তার দশ বছর বয়সী কন্যা ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে সম্প্রতি স্থানীয় এক মেলায় যান ঘুরতে। বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের ওই মেলায় সারাদিন কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তারা।
একপর্যায়ে তারা টের পান ঝোপঝাড়ে ঢাকা পথে কেউ তাদের অনুসরণ করছে। এরপর হঠাৎই একজন মুখোশপড়া লোক ওই নারীর ওপর হামলে পড়ে। এসময় তার কোল থেকে পড়ে যায় শিশুপুত্র। মেয়েটি তার ভয়ে দৌড়ে পালায় ঝোপঝাড় ভেঙে।
পুলিশকে ওই নারী জানান, তিনি সাহায্যের জন্য চিৎকার করছিলেন। কিন্তু আশপাশে লোকজন না থাকায় এগিয়ে আসেনি কেউ। এ অবস্থায় হামলাকারী একসময় যখন তাকে প্রায় কাবু করে ফেলে তখন আচমকাই তাকে ছেড়ে দেয় সে।
শিশুটি পুলিশকে জানায়, মায়ের কষ্ট দেখে তাকে বাঁচাতে ওই দুর্বৃত্তটার পশ্চাদ্দেশে কামড়ে ধরে সে।
পুলিশ জানায়, শিশুটি চরম কামড় বসিয়েছিল দুর্বৃত্তটার নিতম্বে। কারণ, পরে যখন তাকে গ্রেফতার করা হয় তখন তার পশ্চাদ্দেশে শিশুটির কঠিন কামড়ের পরিষ্কার চিহ্ন পাওয়া যায়।
নিউজওয়ান২৪.কম/একে
