NewsOne24

হোটেল ওলিওতে অভিযান শেষ, এক জঙ্গি নিহত

তাজা খবর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর পান্থপথে ঘিরে রাখা আবাসিক হোটেল ওলিও গ্রিন হ্যাভেনে অভিযান শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে হোটেলে অবস্থান করা একমাত্র জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলি হয়েছে। থেমে থেমে গোলাগুলি এখনও চলছে।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওলিও গ্রিন হ্যাভেন নামে ওই হোটেলটি ঘিরে রাখে পুলিশ। সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, হোটেলটির ভেতরে অন্তত একজন জঙ্গি রয়েছে। ওই জঙ্গি নব্য জেএমবির দক্ষিণাঞ্চলীয় কমান্ডার হতে পারে।

অভিযানে অংশ নিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউজওয়ান২৪.কম