টেন্ডারবাজী: শিক্ষাভবনের সামনে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০৮:২২ পিএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৫:১৩ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার
প্রতীকি চিত্র
ঢাকা: রাজধানীর রমনায় শিক্ষাভবনের সামনে টেন্ডারবাজীকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগ নেতা আমিনুর রহমান বাবু (৩৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার এসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেন্ডারবাজীকে কেন্দ্র করে শিক্ষা ভবনের সামনে ছাত্রলীগের দু’পক্ষের সংর্ঘষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুর রহমান বাবু গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় তাকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতলে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক ভর্তির তথ্যটি নিশ্চিত করেছেন।
নিউজওয়ান২৪.কম/এসএল
