শ্যামপুরে আ’লীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত ৫
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০৮:০২ পিএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৫:১২ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার
ঢাকা: কমিটি গঠনকে কেন্দ্র করে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় আওয়ামী লীগ অফিসে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৫ জন। এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছে।
আহত ফারুক হোসেন (৩৩) ও মানিক মিয়াকে (৩১) বিকাল সাড়ে ৫টায় হাসপাতালে নিয়ে আসেন সঙ্গীরা। তাদের মাথায় মাথায় চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী নিউজওয়ান২৪.কমকে জানান, আজ সোমবার দুপুর দেড়টার দিকে শ্যামপুর আ’লীগের অফিসে সাবেক এমপি সানজিদা খানমের উপস্থিতিতে প্রতিপক্ষের আওলাদ গ্রুপ হামলা করে। এসময় তারা অফিসের টিভিসহ আসবাবপত্র ভাংচুর করে। এসময় সানজিদার অনুসারীরা বাধা দিতে গেলে আওলাদ গ্রুপের মারপিটে ফারুক ও মানিকসহ পাঁচজন আহত হয়।
স্থানীয় আ’লীগ সূত্র জানায়, গত রবিবার স্থানীয় আ’লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে নাজিম আলী মোবারক হোসেনকে। এরা সানজিদা সমর্থক। কিন্তু সানজিদা বিরোধী আওলাদ হোসেন সভাপতি এখানে হতে চেয়েছিলেন। তার না দিয়ে নাজিমকে সভাপতি করায় সোমবার এই হামলার ঘটনা ঘটে।
নিউজওয়ান২৪.কম/একে
