ঢাকা, ১০ জুলাই, ২০২৬
সর্বশেষ:

১৪ কিলোমিটার যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। টোল প্লাজা থেকে জিংলাতুলি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার ঢাকাগামী লেনে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে।

০৯:০০ এএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

মগবাজার-মৌচাক উড়ালসড়ক খুলছে

অবশেষে এবার দ্বার খুলছে মগবাজার-মৌচাক স্বপ্নের উড়ালসড়কের। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরের পর থেকেই সচল হবে এই এলাকার ট্রাফিক সিগন্যাল। জ্বলবে লাল আর সবুজ বাতি। যানবাহন চলাচলে উন্মুক্ত করা হবে প্রথম ট্রাফিক সিগন্যালযুক্ত এই উড়ালসড়কটি।

০৮:৪৬ এএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

সরকারের সহযোগিতা ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে প্রায় তিন মাসব্যাপী সংলাপ শেষে নির্বাচন কমিশন মনে করছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি অনেকাংশে নির্ভর করছে সরকারের সহযোগিতার ওপর। কেননা সংলাপে এমন কিছু প্রস্তাব রয়েছে যা সরকারের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়।কয়েকজন নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

০৮:১৬ এএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

যমজ বাচ্চার একটি গর্ভে রেখেই সেলাই

গৃহবধূ খাদিজা আক্তারের (২০) কোলে হাসছে এক মাসের ফুটফুটে কন্যাসন্তান আদিবা ইসলাম। অথচ গর্ভে আদিবার সঙ্গে বেড়ে ওঠা যমজ সন্তানের আরেকটি এখনো মৃত অবস্থায় গর্ভেই বয়ে বেড়াচ্ছেন খাদিজা

০৫:০৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

রোগী সেজে কারাগার থেকে হাসপাতালে সাংসদ ও হত্যা মামলার আসামি

‘রোগী’ সেজে কারাগার থেকে আবারও হাসপাতালে গেছেন সাংসদ ও খুনের মামলার আসামি আমানুর রহমান খান রানা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন

০৪:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে সিনেমাপ্রেমীদের চ্যালেঞ্জ!

গত বছর এক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট বলে- দেশের প্রতিটি সিনেমা হলে প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে এবং সেসময় সব দর্শককে উঠে দাড়াতে হবে।

০৪:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

ছাত্রদলকে হোস্টেল ত্যাগের সময় বেধে দিল ছাত্রলীগ

শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার দায়িত্ব ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। কিন্তু সেই দায়িত্বটি নিজেদের কাধে তুলে নিয়েছে খুলনার সরকারি বিএল কলেজ ছাত্রলীগ।

০৪:২৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

টাঙ্গাইলে বিএনপির সমাবেশে পুলিশি বাধা

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে করেছে জেলা বিএনপি।

০৪:০৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

ক্ষতিপূরণ চাইতে গিয়ে উল্টো কারাদণ্ড!

মুক্তিযোদ্ধা এবং জাতীয় পার্টির উপদেষ্টা আ ন ম শাহজাহানকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফাকুর রহমান।

০৩:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

সুষ্ঠু নির্বাচনের পথ চায় বিএনপি: ফখরুল

বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

০৩:৪৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

প্রথা ভেঙ্গে চীনের শীর্ষ নেতাদের নাম ঘোষণা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার পরিষ্কার কোন উত্তরসূরি না রেখেই পোলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেছেন।

০৩:৩৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

সিটিং সার্ভিস ও মিটার নিয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত

রাজধানীতে চলাচলকারী বাসে সিটিং সার্ভিস এবং সিএনজি চালিত অটোরিকশা মিটারে না যাওয়ার বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

০৩:৩১ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পাওলি দাম

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। পাত্র নায়িকার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন দেব। কলকাতার তাজ বেঙ্গলে হবে বিয়ের অনুষ্ঠান। অর্জুনের বাড়ি আসামের গুয়াহাটিতে। সেখানেই ১০ ডিসেম্বর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

০৩:২৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

বিমানের চাকা খুলে পড়ার ঘটনার তদন্ত কমিটি গঠন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি-৪৯৪ এর বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

০৩:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

`বিশ্বাসঘাতক` বলে ট্রাম্পের গায়ে রাশিয়ার পতাকা ছুড়লেন বিক্ষোভকারী

এবার ট্রাম্পের গায়ে রাশিয়ার পতাকা ছুড়ে মারলেন এক বিক্ষোভকারী। শুধু তাই নয়, চিৎকার করে ট্রাম্পকে `বিশ্বাসঘাতক` বলেছেন তিনি। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

০৩:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

কে এই `বাংলাদেশের ফাদার অব ট্রান্সপোর্টেশন`

কে এই লোক – এক সময় মাত্র একটি ট্রাক ছিল তার। এখন তিনি একে একে ১২শ’ বাসের মালিক। দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতুবন্ধন তৈরি করে চলেছে তার বাসগুলো। এলাকায় তিনি `ফাদার অব ট্রান্সপোর্টেশন` হিসেবেই পরিচিত। সংগ্রামী ও সফল এই মানুষটির নাম জয়নাল আবেদীন।

০২:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

মুক্তিপণের টাকাসহ সেনাবাহিনীর হাতে ৭ গোয়েন্দা পুলিশ আটক

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাত সদস্য নগদ ১৭ লাখ টাকাসহ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। আজ বুধবার ভোরে ডিবির ওই সাত সদস্যকে আটক করা হয়।

০২:১৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

বাংলাদেশে আসছেন ইইউ মন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৩০ অক্টোবর (সোমবার) বাংলাদেশে সফরে এসে তিনি রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

০১:৩৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সু চি`র বৈঠক, বাংলাদেশে আসার আমন্ত্রণ

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। বুধবার (২৫ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সু চিকে বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানিয়েছেন।

০১:২৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

অর্থ ছাড়া ফেসবুকে সংবাদ শেয়ারের দিন প্রায় শেষ

সবুক এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে কনটেন্ট প্রকাশকরা বিপদে পড়তে যাচ্ছে। যেসব প্রকাশকরা ফেসবুকে পেজ তৈরি করে বিভিন্ন কনটেন্ট বা খবর প্রচার করে তাদের জন্য নিউজফিডের সুবিধা রাখছে না প্রতিষ্ঠানটি। তবে নতুন সুবিধার মাধ্যমে সংবাদ শেয়ার করা যাবে অর্থের বিনিময়ে।

০১:২২ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

বিশ্বের সবচেয়ে ইনোভেটিভ সরকারপ্রধান `শেখ হাসিনা`

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী চিন্তাসম্পন্ন সরকারপ্রধান। `গ্লোবাল ইনোভেশন এক্সচেঞ্জ` (জিআইই) শেখ হাসিনাকে `মোস্ট ইনোভেটিভ পলিটিশিয়ান` হিসেবে আখ্যায়িত করেছে। বিশ্বে উদ্ভাবনী কাজের ওপর এই বেসরকারি প্রতিষ্ঠানটি গবেষণা করে। বিশ্বের কোথায় কী উদ্ভাবনী আইডিয়া চলছে সে সম্পর্কে বুলেটিন প্রকাশ করে।

০১:১৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

১৬ বছর ধরে এক দেহে দুই বোন!

জন্মের পরেই ডাক্তারা তাদের আলাদা করতে চেয়েছিল। কিন্তু এতে মৃত্যুঝুকি থাকায় শেষ পর্যন্ত তা আর করা হয়নি। আর তাতেই কেটে গেছে দেখতে দেখতে তাদের জীবনের ১৬টি বছর। কারমেন আর লুপিতা নামে কনজয়েনড টুইনস বা সংযুক্ত যমজ দুই বোনের।  

০১:০৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

আজ প্রকাশিত হচ্ছে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশিত হবে। পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

০১:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

আইএসের ৫৬০০ জঙ্গি নিজ দেশে ফিরেছেন

ইরাক ও সিরিয়ার মাটিতে হেরে গিয়ে কমপক্ষে ৫ হাজার ৬শ আইএসের সমর্থক তাদের নিজ দেশে ফিরে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা দ্য সৌফ্যান সেন্টারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। গত দুই বছরে ৩৩টি দেশ থেকে এসব জঙ্গিরা ইরাক ও সিরিয়া থেকে ফেরেছে বলে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে।

১২:৫৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার